লিবিয়া (Arabic: ليبيا Lībiyā, সরকারী নাম মহান সমাজবাদী লিবীয় আরব জামহুরিয়া الجماهيرية العربية الليبية الشعبية ), উত্তর আফ্রিকার একটি রাষ্ট্র। এর উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে মিশর, দক্ষিণ-পূর্বে সুদান, দক্ষিণে চাদ ও নাইজার, এবং পশ্চিমে আলজেরিয়া ও তিউনিসিয়া অবস্থিত। তৈল সম্পদে সমৃদ্ধ এই দেশটির রাজধানীর নাম ত্রিপোলি। মুয়াম্মার গাদ্দাফী এই দেশটির রাষ্ট্রপতি।
লিবিয়ার তিনটি প্রধান অঞ্চল হল, ত্রিপোলিতানিয়া, ফেজ, ও সিরেনাইকা।
লিবিয়া নামটির উদ্ভব হয়েছে মিশরীয় শব্দ লেবু থেকে, যা দ্বারা নীল নদের পশ্চিমে বসবাসকারী বার্বার উপজাতির লোকদেরকে বোঝানো হয়। গ্রীক ভাষায় এই শব্দটি পরিনত হয় লিবিয়া। প্রাচীণ গ্রীসে উত্তর আফ্রিকা ও মিশর, এমনকি কখনো কখনো আফ্রিকা মহাদেশের সম্পূর্ণ এলাকাকেই লিবিয়া বলে অভিহিত করা হত।